উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের ৯২ পরিবারের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ওই বিদ্যুৎ-সংযোগের লাইন উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে। মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রণয় কুমার দে প্রমুখ।