প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে ৫৯৩টি নতুন বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন।