প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীনে গতকাল শনিবার ব্যাচেলর অব এডুকেশন (বিএড) কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। একই সঙ্গে কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য আবদুল হাকিম সরকার।