উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চতুর্থ বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনি। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ প্রমুখ। টুর্নামেন্টে স্থানীয় ১৩টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব অংশ নেয়।