উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আয়নাল মাতুব্বর পাড়ায় গতকাল সোমবার পল্লী বিদ্যুতের কার্যক্রম উদ্বোধন করা হয়। দুপুরে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। এতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কামাল জিয়াউর রহমান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন মণ্ডল প্রমুখ।