উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বড়লেখা কার্যালয়ে গতকাল এ কর্মসূচির আয়োজন করে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প। এতে সহযোগিতা করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জালালাবাদ ফাউন্ডেশন। কর্মসূচির উদ্বোধন করেন প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ আলী। উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রকল্পের গবেষণা কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস প্রমুখ।