প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল সোমবার সকালে জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া। পরে সেখানে ডোমারের ইউএনও সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াছমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী চন্দ্র কিশোর রায়, পরিসংখ্যান কর্মকর্তা আবদুল বারী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জ্যেষ্ঠ উপজেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ।