উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের তিনটি গ্রামের বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম। এ উপলক্ষে গত শুক্রবার রাতে ঝাউগড়া পুকুরপাড় মাঠে এক আলোচনা সভা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেঞ্চদ চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এ এইচ এম রেজাউল্লা খান প্রমুখ বক্তব্য দেন।
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি