উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও বড় মাঠের চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও পৌরসভা। গতকাল শুক্রবার সকালে সীমানাপ্রাচীর ও মাঠের ভেতরের চারপাশে ফুটপাত নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। পৌর মেয়র এস এম এ মঈনের সভাপতিত্বে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, ক্রীড়া সংগঠক মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত প্রমুখ।