উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আন্তবিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল বিকেলে নগর ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য এস এম ইমামুল হক। এ উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ কে এম মাহবুব হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।