উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।