উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস ২০১৬-এর উদ্বোধন করা হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন ঘোষণা করেন সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, খুলনা বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আক্তার, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক জি এম নাসিরুজ্জামান প্রমুখ। মাসব্যাপী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে এ অভিযান চালবে।