প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান মাটি কেটে নির্মাণকাজের সূচনা করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চারতলা ফাউন্ডেশনসহ প্রথম পর্যায়ে দ্বিতীয় তলা পর্যন্ত এই ভবন নির্মাণের চুক্তিমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। আগামী ৩০ জুনের মধ্যে এর কাজ শেষ হবে। উদ্বোধনের সময় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।