প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। বিকেল চারটায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দীন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামূল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।