উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রামের মির্জারকোট থেকে হাতীবান্ধার ভোটমারী পর্যন্ত ৩৭ কিলোমিটারের সংস্কারকাজ শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই মহাসড়কের হাতীবান্ধার মহিলা কলেজের সামনে এ সংস্কারকাজের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী সাংসদ মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সওজের বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আলিমুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান প্রমুখ।