উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) অর্থায়নে লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রামে গত রোববার ‘ক্ষুদ্র সমাজভিত্তিক বিশুদ্ধ পানি সরবরাহ ও সমন্বিত জীবনমান উন্নয়ন ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পের আওতায় সমাজভিত্তিক বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। পরে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন ইউএনও মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, হাতীবান্ধা এসএস হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, ইউপি সদস্য রতীন্দ্র নাথ প্রমুখ।