উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আলাউদ্দিন খান, জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভূমিদাতা গোপেন্দ্র দাস প্রমুখ।