উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাতটি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে গঠিত ‘মিরাজ ফিড মিলস লিমিটেড’-এর করপোরেট শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী এবং ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক রাজা রেজাউর করিম। উদ্বোধনের পর শাখা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন মিরাজ ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান বাদশা রিয়াজুল করিম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান প্রমুখ।