উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা জজ আদালত চত্বরে অবস্থিত লালমনিরহাট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও জেলা লিগ্যাল এইড কার্যালয়ের উদ্বোধন করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। গতকাল সন্ধ্যা সাতটায় এ কার্যালয় দুটির উদ্বোধনকালে অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়ার রহমান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।