প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে দুটি গ্রামে গতকাল শুক্রবার নতুন বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিলগলিয়া ও জয়সাড়া গ্রামে এ বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। বিলগলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এরিয়া পরিচালক আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সিনিয়র সহসভাপতি আক্কাছ আলী, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আফছার আলী প্রমুখ।