প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের নয়া উল্লাপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ধুনট অফিসের সহকারী মহাব্যবস্থাপক শামছুল হক, পরিচালক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও নয়া উল্লাপাড়া গ্রামবাসীর পক্ষে অপূর্ণ রুবেল।