প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল রোববার চার দিনব্যাপী বিজিবি অ্যাথলেটিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী বলেন, প্রতিযোগিতায় বিজিবির যশোর, রংপুর, সরাইল ও চট্টগ্রাম—এ চারটি অঞ্চলের ৫৯টি ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশ নেবেন। এতে ১৮টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির সব খেলোয়াড়, সৈনিক ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।