উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় ওই বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। পৌর কাউন্সিলর ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র মনছুরুল ইসলাম, সুইস বাংলাদেশের মহাসচিব মো. জওয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হান্নান সরকার, কাউন্সিলর সেলিম রেজা, বেলাল হোসেন, আনোয়ারুল ইসলাম, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম প্রমুখ। স্থানীয় লোকজনের উদ্যোগে ও সুইস বাংলাদেশের অর্থায়নে ওই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে।