উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরলে বোর্ড হাট কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি স্থানীয় সাংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী গত শুক্রবার এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোফাচ্ছেল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবদুল্লাহ আল খায়রুম, ওসি তাপস চন্দ্র পণ্ডিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। এর আগে সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী রানীপুকুর মোড় থেকে কাজিপাড়া পর্যন্ত নির্মিত সড়ক ও বোর্ড হাট মোড় থেকে গোবিন্দপুর পর্যন্ত সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। তিনি ওই দিন উপজেলার সিংগইল গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।