উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জে গত শুক্রবার রাতে সড়ক প্রশস্তকরণ ও পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ হাসান বলেন, মোহনপুর ইউনিয়ন থেকে বালাডাঙ্গীহাট ভায়া মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ হাট পর্যন্ত তিন কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সড়ক সম্প্রসারণ, শতগ্রাম ইউনিয়নের চেংঠী গাঠিয়ারমোড় থেকে পলাশবাড়ী ইউনিয়নের মদাতিহাট পর্যন্ত ৫২ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার সড়ক পাকাকরণ ও শতগ্রাম থেকে প্রসাদপাড়ার পর্যন্ত ৩২ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার সড়ক পাকা করা হচ্ছে। এসব কাজের উদ্বোধন উপলক্ষে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি উচ্চবিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।