উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মিরাপাড়া এলাকায় ওই উপকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী। ওই সময় উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ এলাকা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শওকত হোসেন, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার প্রমুখ। এ সময় শওকত হোসেন বলেন, ওই এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে ৩৩/১১ কেভি ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়। সেখান থেকে উপজেলার ১৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ-সুবিধা দেওয়া হচ্ছে।