উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত ভবনটি গতকাল রোববার দুপুরে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। পরে বিদ্যালয়ের ভূমিদাতা আরিফ উল্যাহর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ হয়। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি