প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে বিনা মূল্যে গতকাল শনিবার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ১০০ চাষিকে উচ্চ ফলনশীল আউশ ও ২৩০ জনের মাঝে নেরিকা আউশ ধানের বীজ ও সার দেওয়া হবে। গতকাল ১৫০ জন কৃষককে এসব উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।