উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল বুধবার পাঁচটি সড়ক পাকা করার কাজ এবং একটি সেতুর উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। উপজেলা প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, খানপুর ইউনিয়নে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে দুটি, মুকুন্দপুর ইউনিয়নে ৭৮ লাখ টাকা ব্যয়ে দুটি এবং বিরামপুর পৌর শহরে ৫৮ লাখ টাকা ব্যয়ে একটি সড়কের পাকা করার কাজ এবং সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভেলারপাড় সেতুর উদ্বোধন করেন সাংসদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী সরকার, খানপুর ইউপির চেয়ারম্যান ইয়াকুব আলী, মুকুন্দপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাটলার ইউপির চেয়ারম্যান নাজির হোসেন প্রমুখ।