উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলায় গতকাল শুক্রবার দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। নবাবগঞ্জে একটি সেতুর নির্মাণকাজ ও বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন সাংসদ শিবলী সাদিক। সদর উপজেলা প্রকৌশলী মো. ফারুক হাসান বলেন, সকালে সদর শেখপুরা ও ফাজিলপুর ইউনিয়নের পাঁচটি সড়কের পাকাকরণের কাজের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম। নবাবগঞ্জের পিআইও মো. মনিরুজ্জামান সরকার বলেন, বিকেলে ৫৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাঁশডোবা নদীর ওপর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন সাংসদ শিবলী সাদিক। এর আগে মহারাজপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।