প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী প্রেসক্লাবের সীমানাপ্রাচীর, প্রধান ফটকসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এ নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে তিনি প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত বার্ষিক প্রীতিভোজ ও আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনরি ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।