উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দামলা গ্রামে লেখক সালাম আজাদের স্ত্রী সহেলী মির্জার নামে প্রতিষ্ঠিত ক্যানসার ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। লেখকের গ্রামের বাড়িতে ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি লেখক সালাম আজাদ। এতে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, সাবেক শিক্ষাসচিব এন আই খান প্রমুখ।