উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম আশীষ সিনেমা হল রোডে স্থানীয় উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন শ্রমিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ওই কার্যালয়ের শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবার রহমান। বক্তব্য দেন পৌর মেয়র শমসের আলী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|