প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলার পাহাড়িয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসী এই মিড-ডে মিল (দুপুরের খাবার) কর্মসূচির জন্য অর্থের ব্যবস্থা করার দায়িত্বে আছেন। দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খিচুড়ি বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ইফতেখার উদ্দিন শামীম। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।