উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডল এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন। খামারগ্রাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। বক্তব্য দেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আজহার আলী, এলাকা পরিচালক খোরশেদ আলম, উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, সদিয়া চাঁদপুর ইউপির চেয়ারম্যান রাশেদুল ইসলাম প্রমুখ। গতকাল ১৭৪ জন গ্রাহককে বিদ্যুতের সুবিধা প্রদান করা হয়।