প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম। বক্তব্য দেন ব্যাংকের পরিচালক রেজাউল করিম, আনসার-ভিডিপির জেলা কমাড্যান্ট আসাদুজ্জামান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, শাখা ব্যবস্থাপক এ এইচ এম মাজবুব মোর্শেদ প্রমুখ।