উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৌর শহরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ মো. আব্দুছ ছাত্তার এই উপকেন্দ্রের উদ্বোধন করেন। পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাহবুবুর রহমান, তাহমিনা আক্তার প্রমুখ।  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি