প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। সকালে শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক প্রমুখ।