উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ বশীর আহমেদ এর উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে বিতর্ক, দেশাত্মবোধক গান, কবিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও অভিনয় প্রতিযোগিতায় বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ সম্পর্কে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় প্রধান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নির্জীব শিক্ষা কখনোই কাম্য নয়, প্রয়োজন সজীব শিক্ষার। তাই লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম প্রয়োজন। অধ্যাপক মো. মতিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. সারওয়ার জাহান, এস এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।