প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে গতকাল বুধবার শেখ রাসেল পত্রিকা ফলক উদ্বোধন করা হয়েছে। এখানে বিভিন্ন দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এদিন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান খলিলুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান জীবন কুমার সাহা, রসায়ন বিভাগের প্রধান প্রদীপ কুমার রায়, কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ।