উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ বিশ্বখাদ্য সংস্থার কর্মসূচির অর্থায়নে গতকাল বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট অব দ্য ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (আইসিভিজিডির) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কার্যক্রমের উদ্বোধন করেন। ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। ইউএনও আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংক এশিয়া লিমিটেডের জেলা শাখার ব্যবস্থাপক সাইয়্যেদুল ইসলাম, বেসরকারি সংস্থা এপেক্সের নির্বাহী পরিচালক পবিত্র কুমার দাস, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক প্রমুখ।