উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ৪৫তম এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকার খেলাধুলার দিকে বেশ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।