উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ডিজিটাল সেন্টার ও হরিরামপুর আশ্রয়ণ প্রকল্প কমিউনিটি সেন্টার গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা পরিষদে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও বজলুর রশীদ, উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার প্রমুখ। এর আগে জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২ হাজার ৭৯৭ জন দুস্থ ব্যক্তির মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।