উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর চিকলীপাড়া গ্রামে ৩২ বছর ধরে বিদ্যুৎ ছিল না। সেই গ্রাম এখন বৈদ্যুতিক আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে। গত বৃহস্পতিবার ওই গ্রামের ১৩১টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন সংশ্লিষ্ট দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান। তিনি বলেন, ‘দীর্ঘ ৩২ বছর পর ওই গ্রামকে বিদ্যুতায়নে আনতে পেরে আমি বেজায় খুশি।’ এ জন্য তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। ওই গ্রামের আবদুল কুদ্দুস বলেন, ৩২ বছর পর বিদ্যুতের আলো জ্বলছে গ্রামে। এতে গ্রামবাসী ঈদুল আজহার আগেই যেন ঈদের আনন্দ পেল।