প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার সকালে নিজস্ব মিলনায়তনে মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী। বক্তব্য দেন নজরুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফেরদৌসী জাহান, সংগীতশিল্পী আফরোজা বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, আইনজীবী এনতাজ আলী প্রমুখ। এর আগে নজরুল পাঠাগারের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম। শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল হয়।