উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গতকাল শুক্রবার ‘শহীদ শফিকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর উদ্বোধন করা হয়েছে। শহরের সান্দিড়া স্টার ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছে সান্দিড়া স্টার ক্লাব। প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। টুর্নামেন্টে মোট ১৬ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে গতকাল মুখোমুখি হয় জুভেন্টাস ক্লাব সান্তাহার ও নওগাঁর বদলগাছী উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।