প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার দুপুরে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, মডেল স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান, রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। প্রধান শিক্ষক ফেরদৌসী বলেন, এই প্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।