উদ্বোধন পুনর্নির্মাণের হচ্ছে সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-ঢাকা মহাসড়কের ক্ষেতলাল এলাকায় তুলসীগঙ্গা নদীর ওপর বটতলী সেতুর পুনর্নির্মাণের কাজ গত ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ওরফে স্বপন। সেতুর পাশে স্থাপন করা নামফলকেও পুনর্নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখন সেখানে চলছে সংস্কারের কাজ।এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের নেতা আবু সাঈদ আল মাহমুদ উদ্বোধনী সভায় ঘোষণা দিয়েছিলেন, কোটি টাকা খরচ করে সেতুটি পুনর্নির্মাণ করা হবে। কিন্তু এখন শুধু সংস্কারের কাজ করা হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী সভা করে ২৪ ফেব্রুয়ারি তুলসীগঙ্গা নদীর ওপর বটতলী সেতুর পুনর্নির্মাণের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দুই মাস পর ৬ মে কাজ শুরু হয় সংস্কারের সাইনবোর্ড লাগিয়ে। এটির দৈর্ঘ্য ৬৪ মিটার এবং প্রস্থ ৬ দশমিক ৫ মিটার। নির্মাণব্যয় ২৩ লাখ ৪৪ হাজার টাকা। কাজটি পেয়েছে জয়পুরহাটের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খালেকুজ্জামান ট্রেডার্স।ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাষ্য, কাজের সিডিউলে উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত ডেক্স স্ল্যাব (ওপরের মেঝে) ও রেলিং সংস্কার করতে হবে।সরেজমিনে দেখা গেছে, সেতুর মাঝখানে কয়েকটি গর্ত হয়ে যাওয়ায় সেখানে ডেক্স স্ল্যাব ও লোহার পাত বসিয়ে জোড়াতালি দিয়ে কোনোমতে সংস্কার করা হচ্ছে। বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় ক্ষেতলাল, কালাই ও বগুড়ায় যাতায়াতের বাসগুলোকে জামালগঞ্জ পাকার মাথা হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে বাসের লোকজন যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করছে। ক্ষেতলাল সদরের ফল ব্যবসায়ী আনোয়ার হোসেন, বেলগাড়ী গ্রামের কৃষক আলিমসহ কয়েকজন অভিযোগ করেন, বিকল্প রাস্তা না থাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে ৮-১০ টাকা বেশি ভাড়া দিয়ে জয়পুরহাটে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয় বড়তারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, নির্মাণের জন্যই উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অজানা কারণে এখন সংস্কার করা হচ্ছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পানু মিঞা দাবি করেন, পুনর্নির্মাণের জন্য উদ্বোধন হলেও সিডিউল অনুযায়ী বড় ধরনের সংস্কার হওয়ায় এটাকে পুনর্নির্মাণ বলা যাবে।সওজের জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া জানান, এ বিষয়ে জানতে অফিসে এলে ভালো হয়। আওয়ামী লীগের নেতা আবু সাঈদ আল মাহমুদ বলেন, পুনর্নির্মাণের কথা হলেও ওই বিষয়ে অভিজ্ঞদের পরামর্শে অর্থ ও সময় সাশ্রয়ের জন্য সংস্কারের কাজ করা হচ্ছে।