প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মীরের ময়দানে বৃক্ষ লেনের সড়কটি আজ শুক্রবার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ঈদ সামনে হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখন সড়কটি সিলেট নগরবাসীর জন্য ‘ঈদ উপহার’ হিসেবে উদ্বোধন করবেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব গতকাল বৃহস্পতিবার প্রকল্পের সর্বশেষ পরিদর্শন শেষে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৮ জুন সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর আজ সড়কটি উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিল। উদ্বোধন পেছানো সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সড়কটি দৃষ্টিনন্দন হওয়ায় অর্থমন্ত্রী ঈদের আমেজে এটি উদ্বোধন করতে আগ্রহী। স্থানীয় সাংসদ হিসেবে এ সড়কটি তিনি নগরবাসীকে ‘ঈদ উপহার’স্বরূপ উদ্বোধন করতে চান। এ মাসের মধ্যে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে।