উদ্বোধন ১৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম থেকে চট্টগ্রামের মিরসরাইয়ের চিনকি আস্তানা পর্যন্ত রেলপথে ডাবল লাইন নির্মাণ ও চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি ওই দিন লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা তিনটায় রেল ভবনের দ্বিতীয় তলায় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে এক সভা হয়। এতে ১৮ এপ্রিলের অনুষ্ঠানের জন্য সাত সদস্যের সার্বিক ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হককে উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদারকে আহ্বায়ক করা হয়েছে।